ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা আজ ​ ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা

সাংবাদিক রাব্বী মোল্লার জন্মবার্ষিকী আজ

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস)-র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সচিব এবং প্রথম শ্রেণীর নিরপেক্ষ জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস)-এর নির্বাহী সম্পাদক মো. রাব্বী মোল্লার আজ ৩০তম জন্মবার্ষিকী।

১৯৯৫ সালের ২৫ আগস্ট বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর (নবীনগর) গ্রামের ঐতিহ্যবাহী মোল্লা বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা মো. জাকির হোসেন মোল্লা এবং মা মোসা. রুবিনা বেগম। চার ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। স্ত্রী মোসা. চাম্পা বেগম ও একমাত্র পুত্র রাফছান মোল্লাকে নিয়ে তার সংসার।

শিক্ষাজীবনের সূচনা হয় গ্রামের পাঠশালা থেকে। পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং কম্পিউটারে ডিপ্লোমা সম্পন্ন করেন। পাশাপাশি রিপোর্টিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়ে ছাত্রজীবন থেকেই লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হন।

২০১২ সালে জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়েরি পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। এরপর পাক্ষিক সমতল, দৈনিক অপরাধ দমন, সাপ্তাহিক নবজাগরণ, ভয়েস অব ইনসাফ ডটকম, দৈনিক দক্ষিণবঙ্গ, দৈনিক আমার দেশের কথা ও দৈনিক জাতীয় অর্থনীতিসহ একাধিক গণমাধ্যমে সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সরকারি মিডিয়া তালিকাভুক্ত পাক্ষিক সমতল পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি গল্প, কবিতা, সৃজনশীল লেখালেখি, অভিনয় ও উপস্থাপনায় সমান দক্ষ। তার সাংবাদিকতার গুরু ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট প্রয়াত মুহম্মদ আলতাফ হোসেন।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সক্রিয় এই সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয়। নিজের আত্মশক্তি, নিয়মনীতি ও নিষ্ঠার মাধ্যমে তিনি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

তার এই বিশেষ দিনে সহকর্মী, শুভানুধ্যায়ী, পাঠক এবং বাংলাদেশ নিউজ সিন্ডিকেট পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। পরম করুণাময় আল্লাহর কাছে তার সুস্থ, সুন্দর ও দীর্ঘায়ু কামনা করা হচ্ছে, যেন তিনি কলমের মাধ্যমে সত্য ও ন্যায়ের পথে সোচ্চার থাকতে পারেন।

জনপ্রিয়

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সাংবাদিক রাব্বী মোল্লার জন্মবার্ষিকী আজ

আপডেট : ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬