ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা

মোরেলগঞ্জের বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জজ কোর্টের দুদক পিপি, সেলিমাবাদ থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মোরেলগঞ্জ শাখার সভাপতি মো. জাকির হোসেন মল্লিক।

​বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, পড়াশোনায় মনোযোগ, নৈতিক মূল্যবোধ গঠন এবং মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

​সমাবেশের শুরুতে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন শিক্ষক ও অভিভাবকেরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ ও পরীক্ষার ফলাফল ভালো করার বিষয়ে নানা দিকনির্দেশনামূলক পরামর্শ উঠে আসে। অভিভাবকেরা বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক ও পরিচালনা পর্ষদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

​পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা ও নৃত্য পরিবেশনের মাধ্যমে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ সমাবেশ শিক্ষক ও অভিভাবকদের সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সবাই।

জনপ্রিয়

আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি

মোরেলগঞ্জের বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬