ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

বরিশাল বিভাগে এসএসসি ফলাফল: শূন্য পাস ৫ স্কুলে, শতভাগ সাফল্য ১৫টিতে

​প্রকাশিত এসএসসি ও সমমানের ফলাফলে বরিশাল বিভাগের পাঁচটি স্কুলের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। অন্যদিকে, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। গত বছর এই সংখ্যা ছিল ১৭টি।

​

বোর্ডের আওতাধীন তিন জেলার এই পাঁচটি বিদ্যালয় থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে না পারার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।এ সময় বোর্ডে উপস্থিত ছিলেন সচিব অধ্যাপক আব্দুস সালাম।

​

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বোর্ডের আওতাধীন ১ হাজার ৫১৫টি বিদ্যালয়ের মধ্যে ১৫টি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে বরিশাল জেলায় সাতটি, পিরোজপুরে তিনটি, বরগুনায় দুটি, ভোলায় দুটি এবং ঝালকাঠিতে একটি বিদ্যালয় রয়েছে। এ ছাড়া ৯৩৯টি বিদ্যালয়ে ৫০ শতাংশের বেশি, তবে শতভাগের কম শিক্ষার্থী পাস করেছে এবং ৫৫৬টি বিদ্যালয়ে পাসের হার ৫০ শতাংশের নিচে।

​কোনো শিক্ষার্থী পাস করেনি এমন পাঁচটি বিদ্যালয়ের মধ্যে বরিশাল জেলায় দুটি, ঝালকাঠিতে দুটি এবং পিরোজপুরে একটি বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্যে ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন এবং কাঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ছয়জন পরীক্ষায় অংশ নিয়েছিল। পিরোজপুর সদর উপজেলার পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল আটজন।

​

এ ছাড়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কেরামত গিয়াসউদ্দীন নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন এবং মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ উচ্চ বিদ্যালয় থেকে সাতজন পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের কেউই পাস করতে পারেনি।

জনপ্রিয়

টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

বরিশাল বিভাগে এসএসসি ফলাফল: শূন্য পাস ৫ স্কুলে, শতভাগ সাফল্য ১৫টিতে

আপডেট : ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬