ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত

টাইব্রেকারের রুদ্ধশ্বাস জয়ে সেমিফাইনালে বানারীপাড়া উপজেলা

“নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল ইভেন্ট-২০২৬”-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বানারীপাড়া উপজেলা দল। সোমবার (৪ মে) বরিশাল আউটডোর স্টেডিয়ামে শক্তিশালী মেহেন্দিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে এ সাফল্য অর্জন করে তারা।

রুদ্ধশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বানারীপাড়া উপজেলা দল। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল সমানতালে লড়াই করায় ম্যাচের ফলাফল গড়ায় টাইব্রেকারে। সেখানে অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে ৪-২ গোলে জয় নিশ্চিত করে বানারীপাড়া।

ম্যাচজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য, দলীয় সমন্বয় ও জয়ের প্রত্যয় মুগ্ধ করেছে দর্শকদের। মাঠজুড়ে ছিল বানারীপাড়ার আধিপত্য ও সমর্থকদের প্রাণবন্ত উচ্ছ্বাস।

এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে নতুন স্বপ্ন দেখছে বানারীপাড়া উপজেলা দল। খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

প্রসঙ্গত, বানারীপাড়ার সদ্য প্রতিষ্ঠিত “শেরে-ই বাংলা স্পোর্টস একাডেমি”-র মোঃ ওয়ালিদের প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়রাই “নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল ইভেন্ট- ২০২৬”-এ অংশ নিয়ে বরিশাল জেলার অন্যতম শক্তিশালী দল মেহেন্দিগঞ্জ উপজেলাকে হারিয়ে বানারীপাড়ার জন্য গৌরব বয়ে এনেছে।

এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোঃ বায়েজিদুর রহমান বলেন,“নতুন কুঁড়ি আয়োজিত স্পোর্টস ফুটবল ইভেন্টে বানারীপাড়া উপজেলা দলের এই বিজয় আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

সেমিফাইনালেও জয়ের ধারা অব্যাহত থাকবে— এমন প্রত্যাশা এখন পুরো বানারীপাড়াবাসীর।

জনপ্রিয়

নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ

টাইব্রেকারের রুদ্ধশ্বাস জয়ে সেমিফাইনালে বানারীপাড়া উপজেলা

আপডেট : ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬