ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
একদিনে কুয়েত থেকে এলো ৩০ প্রবাসীর মরদেহ যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বানারীপাড়া ব্লাড ব্যাংকের নীলফামারীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন  অনাবৃষ্টি ও জ্বালানি সংকটে বরিশালে চার লক্ষাধিক হেক্টর কৃষিজমিতে বেরোধান আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা সময় পেরিয়ে গেলেও শেষ নয় ব্রিজ, ঝুঁকি নিয়ে চলাচল ২০ গ্রামের মানুষের ১৭ বছরেও পাকা হয়নি শরাফতির প্রাণসড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বানারীপাড়া ব্লাড ব্যাংকের

বরিশালের বানারীপাড়া উপজেলাজুড়ে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন “বানারীপাড়া ব্লাড ব্যাংক”। শুধু রক্তদান কার্যক্রমেই সীমাবদ্ধ না থেকে সংগঠনটি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সংগঠনটির উদ্যোগে স্থানীয় যুবকদের মাঝে খেলাধুলার সামগ্রী, বিশেষ করে জার্সি বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনি জানান, তাদের মূল লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো এবং একটি সুস্থ, সুন্দর সমাজ গড়ে তোলা। তিনি বলেন,“মাদককে না বলতে হবে, আর যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সঠিক পথে এগিয়ে নিতে হবে।”

স্থানীয়দের মতে, মানবিক কার্যক্রমের পাশাপাশি যুব উন্নয়নে বানারীপাড়া ব্লাড ব্যাংকের এ ধরনের উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

একদিনে কুয়েত থেকে এলো ৩০ প্রবাসীর মরদেহ

যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বানারীপাড়া ব্লাড ব্যাংকের

আপডেট : ৩ ঘন্টা আগে