ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সময় পেরিয়ে গেলেও শেষ নয় ব্রিজ, ঝুঁকি নিয়ে চলাচল ২০ গ্রামের মানুষের ১৭ বছরেও পাকা হয়নি শরাফতির প্রাণসড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান, অপহৃত ৩ জন উদ্ধার বানারীপাড়ায় শোকের ছায়া: আর নেই প্রিয় শিক্ষক মিলন বন্ধু কুন্ডু টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ তরমুজ চাষে জৈব পদ্ধতিতে কৃষকের সাফল্য

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

খুলনায় দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে সম্রাট বিশ্বাস (৩৮) নামে এক রেলওয়ে পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গায় রেলওয়ে জেলা পুলিশ লাইনসের অস্ত্রাগার এলাকায় এই ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজ দেখা যায়, চেয়ারে বসা সম্রাট নিজের মাথায় চাইনিজ রাইফেল ঠেকিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ভোরে দায়িত্বপালনকালীন সময়ে চেয়ারে বসে নিজের কপালে রাইফেল ঠেকিয়ে গুলি করে সম্রাট আত্মহত্যা করেন। কী কারণে তিনি আত্মহত্মা করেছেন তা বলতে পারছি না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করতে পারেন।

এ বিষয়ে খুলনা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আহমেদ মাঈনুল হাসান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি ঘটন করা হবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। ২০১৮ সালে পুলিশে যোগ দেওয়া সম্রাট গত ছয় মাস আগে খুলনা রেলওয়ে পুলিশে বদলি হয়ে আসেন। তার স্ত্রী পূজা বিশ্বাসও সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত বলে জানা গেছে।

জনপ্রিয়

সময় পেরিয়ে গেলেও শেষ নয় ব্রিজ, ঝুঁকি নিয়ে চলাচল ২০ গ্রামের মানুষের

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

আপডেট : ৩ ঘন্টা আগে