ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

বানারীপাড়ায় শোকের ছায়া: আর নেই প্রিয় শিক্ষক মিলন বন্ধু কুন্ডু

বরিশালের বানারীপাড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় মিলন বন্ধু কুন্ডু (৮১) আর নেই।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৬টায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন এই প্রজ্ঞাবান শিক্ষক।

মৃত্যুকালে তিনি ৭ ভাই ও ২ বোনসহ অসংখ্য গুণগ্রাহী, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি নিঃসন্তান ছিলেন, তবে তার শিক্ষাদান ও মানবিকতা আজও বেঁচে আছে অসংখ্য মানুষের হৃদয়ে।

প্রয়াত মিলন বন্ধু কুন্ডু ছিলেন বানারীপাড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুন্ডুর বড় ভাই। এছাড়াও তিনি প্রয়াত প্রাথমিক শিক্ষক রেণু পাল কুন্ডুর স্বামী এবং জাতীয় হৃদরোগ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক গোপাল শীলের জেঠা শ্বশুর।

শুক্রবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বানারীপাড়া বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে তার প্রতি শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টা ৩০ মিনিটে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে কুন্ডু বাড়ির পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে বানারীপাড়ার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

জ্ঞানের আলো ছড়ানো এই শিক্ষক আজ নেই, কিন্তু তার আদর্শ ও অবদান চিরকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

বানারীপাড়ায় শোকের ছায়া: আর নেই প্রিয় শিক্ষক মিলন বন্ধু কুন্ডু

আপডেট : ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬