ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন আজ উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬ বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখ সকালে বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে বাগেরহাটে বর্ষবরণের কার্যক্রম শুরু হয়।

গান শেষে স্টেডিয়ামের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এসে শেষ হয়।সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে পাঁচদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে এসময়, পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পাঁচদিনব্যাপী মেলায় ২০টি স্টলে বিভিন্ন গ্রামীণ খাবার, সৌখিন পণ্য, পান্তা ইলিশসহ বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। এছাড়া ১লা বৈশাখ উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১লা বৈশাখ উদযাপন, কারাগার, হাসপাতাল, শিশুপরিবার এবং এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, কারাগার ও শিশুপরিবারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, সুবিধামত সময়ে জেলা শিশু একাডেমী ও গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জনপ্রিয়

জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

আপডেট : ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬