ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডা. সাঈদা আফরোজ মুমুর এমএস ডিগ্রি অর্জন: ডক্টরস কমিউনিটি হাসপাতাল পরিবারের গর্বিত

বরুড়া উপজেলার স্বাস্থ্যসেবায় এক গৌরবময় মাইলফলক অর্জিত হয়েছে। ডক্টরস কমিউনিটি হাসপাতাল বরুড়া, কুমিল্লার চেম্বারকৃত চিকিৎসক ডা. সাঈদা আফরোজ মুমু শিশু সার্জারিতে এমএস ডিগ্রি সফলভাবে সম্পন্ন করেছেন। তাঁর এই উজ্জ্বল সাফল্যে হাসপাতাল পরিবারের পক্ষ থেকে আনন্দ ও গর্বের সঙ্গে অভিনন্দন জানানো হয়েছে।

এ উপলক্ষে ডক্টরস কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইলিয়াছ আহমেদ বলেন,”ডা. সাঈদা আফরোজ মুমুর এই অসাধারণ সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের পুরো হাসপাতাল পরিবারের জন্য একটি বিশেষ অহংকারের মুহূর্ত। শিশু সার্জারির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বিভাগে তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, যা এই অঞ্চলের শিশু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গভীর ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, তাঁর অর্জিত জ্ঞান ও দক্ষতা বরুড়াসহ কুমিল্লা অঞ্চলের হাজারো শিশু রোগীর জীবন রক্ষায় এবং সুস্থতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ডক্টরস পরিবারের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।”

উল্লেখ্য, ডা. সাঈদা আফরোজ মুমু দীর্ঘদিন ধরে ডক্টরস কমিউনিটি হাসপাতাল বরুড়ায় নিষ্ঠার সঙ্গে রোগীসেবা প্রদান করে আসছেন। সেবার পাশাপাশি নিজের পেশাদার দক্ষতা বৃদ্ধিতে তিনি একাগ্রচিত্তে লেখাপড়া চালিয়ে যান এবং অবশেষে এমএস ইন পেডিয়াট্রিক সার্জারি ডিগ্রি অর্জনে সফল হন।

স্থানীয় চিকিৎসক মহল ও সচেতন নাগরিকরা মনে করছেন, একজন বিশেষজ্ঞ শিশু সার্জন বরুড়া অঞ্চলে থাকলে প্রত্যন্ত এলাকার শিশু রোগীদের ঢাকা বা চট্টগ্রামে যাওয়ার প্রয়োজনীয়তা অনেকাংশে কমে আসবে। ফলে সময়মতো চিকিৎসা ও অপারেশনের সুযোগ পাবে অসংখ্য অসহায় শিশু।

ডক্টরস কমিউনিটি হাসপাতাল পরিবার ডা. সাঈদা আফরোজ মুমুর ভবিষ্যৎ কর্মজীবন সুন্দর ও সফল হোক এই কামনা করে এবং তাঁর সুদীর্ঘ কর্মময় জীবনের জন্য আন্তরিক শুভকামনা জ্ঞাপন করে।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

ডা. সাঈদা আফরোজ মুমুর এমএস ডিগ্রি অর্জন: ডক্টরস কমিউনিটি হাসপাতাল পরিবারের গর্বিত

আপডেট : ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬