ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

জলঢাকায় ৪ পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

নীলফামারীর জলঢাকা উপজেলায় চারটি পেট্রল পাম্পে তদারকির জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৯ মার্চ) জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নায়িরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০১৬ সালের ২৭ মার্চের সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ডিপো থেকে পাম্পগুলোতে সরবরাহকৃত জ্বালানি তেলের পরিমাণ এবং তা নির্ধারিত ফিলিং স্টেশনে সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

সরকারের আশঙ্কা, কিছু ক্ষেত্রে জ্বালানি তেল নির্ধারিত পাম্পে না গিয়ে অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। এ প্রেক্ষিতে ট্যাগ অফিসারদের দায়িত্বের মধ্যে রয়েছে—ফিলিং স্টেশনগুলোর জ্বালানি তেলের মজুদ যাচাই, বিক্রয় কার্যক্রমে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে কি না তা পর্যবেক্ষণ এবং অবৈধ সরবরাহ সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে প্রশাসনকে অবহিত করা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং অনিয়ম প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্যাগ অফিসারদের নিয়মিত ও কঠোর তদারকির মাধ্যমে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে—

মেসার্স সিয়াম ফিলিং স্টেশনের দায়িত্বে রয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সামজেদুল ইসলাম, মেসার্স হামিদা ফিলিং স্টেশনের দায়িত্বে রয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কামরুজ্জামান, সুমাইয়া ফিলিং স্টেশনের দায়িত্বে রয়েছেন সহকারী প্রকৌশলী এস. এম. আলেকজান্ডার, এবং মেসার্স আলা অ্যান্ড ব্রাদার্স পেট্রোল পাম্পের দায়িত্বে রয়েছেন প্রীতম কুমার সরকার।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

জলঢাকায় ৪ পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

আপডেট : ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬