ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন করলো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

নাগরিকের কথা নাটক প্রদর্শন করলো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা। রোববার (২৯ মার্চ) বিকেলে বাগেরহাটের রামপা‌লের গৌরম্ভা আবাসন প্রকল্প মাঠে সচেতনতামূলক নাটক “নাগ‌রি‌কের কথা” ও লোক সঙ্গীত প্রদর্শন করা হয়।

আবাসন প্রকল্পে বসবাসকারী তিন শতা‌ধিক নাগ‌রিকের উপ‌স্থি‌তিতে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য এই নাটকের আয়োজন ক‌রা হয়।

নাটকে বাল্য বিবাহ, যৌন হয়রানি, পা‌রিবা‌রিক নির্যাতন ও যৌতুকের জন্য নির্যাতন প্র‌তি‌রোধ, নারী শিক্ষা ও উপার্জন ক্ষমতা, নারী পুরু‌ষের সমতা প্র‌তিষ্ঠা, স্বামী প‌রিত্যাক্তা, তালাকপ্রাপ্তা, বিধবা ও অসহায় নারী‌দের সাম‌জিকভা‌বে হেয় না করা, সরকারী বি‌ভিন্ন সেবাসমূহ নায্যতার ভি‌ত্তি‌তে বন্টন এবং দ‌লিত জন‌গো‌ষ্ঠি বি‌শেষ ক‌রে প্র‌তিবন্ধী, হিজড়া, জে‌লে, ঋ‌ষি, ডোম, কাকড়াচাষী ও অন্যান্য পেশাজীবী মানুষ‌দের সামা‌জিক ও সরকা‌রি কা‌জে সম্পৃক্তকরণ বিষ‌য়ে তথ্য প্রদান করা হয়।

দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ এবং মানু‌ষের জন্য ফাউ‌ন্ডেশন এর অর্থায়‌নে, আমরাই পা‌রি পা‌রিবা‌রিক নির্যাতন প্র‌তি‌রোধ জোট (উই ক্যান) এর সহ‌যো‌গিতায় নাগ‌রিক প্রক‌ল্পের আওতায় এই নাটক ও লোক সংগীত অনুষ্ঠান প্রদর্শনী আ‌য়োজন ক‌রা হয়।

গৌরম্ভা ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরাম সভাপ‌তি মো: ওবায়দুল্লাহ গাজী এর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠান উ‌দ্বোধন ক‌রেন স্থানীয় জনপ্র‌তি‌নি‌ধি আবু মুছা আকুঞ্জি। নাগ‌রিক প্রকল্প এবং নাটক প্রদর্শনীর উ‌দ্দেশ্য সম্প‌র্কে বর্ননা ক‌রেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন। নাটক প্রদর্শনী ক্ষে‌ত্রে বি‌শেষ সহ‌যো‌গিতা ক‌রেন ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরাম সহসভাপ‌তি তাস‌লিমা আক্তার বৃ‌ষ্টি, সাধারণ সম্পাদক রিক্তা আক্তার, কার্য‌নির্বাহী সম্পাদক মো:‌ মোহতা‌দির ও সা‌বিনা খাতুন, সদস্য সাথী ম‌নি ও ক‌বির আকবর পিন্টু।

জনপ্রিয়

টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন করলো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

আপডেট : ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬