ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘষিয়াখালী গ্রামের মৃত ফেরদৌস শিকদারের ছেলে ব্যবসায়ী বাদল শিকদার ও তার প্রতিবন্ধী ছোট ভাই বাহাদুর শিকদারের বসতঘরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়। আগুনে ঘর দুটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের ভেতরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়, যার মোট ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে দাবি পরিবারের।

ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। জানা গেছে, বাহাদুর শিকদার তার শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে রাতেই স্ত্রী-সন্তানদের নিয়ে পাশের গ্রামে যান। ওই সুযোগে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী আসাদ শিকদার ও তার সহযোগীরা এ ঘটনা ঘটাতে পারে। তাদের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর থেকে আসাদ শিকদার জোরপূর্বক তাদের চিংড়ি ঘের দখল করে নেয় এবং বিভিন্নভাবে হয়রানি করে আসছে। নিরাপত্তাহীনতার কারণে তারা দীর্ঘদিন ধরে জেলা শহরে বসবাস করছেন।

তবে অভিযুক্ত আসাদ শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কেউ এ ধরনের ন্যক্কারজনক কাজ করে থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

এদিকে, স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয়

পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

আপডেট : ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬