ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ

মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ ৭ মে

তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে আগামী ৭ মে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয় মঙ্গলবার (৫ মে) এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আগামীকাল ৬ মে বিজয় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

জানা যায়, কাকতালীয়ভাবে, ২০২১ সালের এই একই দিনে (৭ মে) এম কে স্টালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এর আগে নির্বাচনি ফলাফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ও তার মন্ত্রিসভার পদত্যাগপত্র গ্রহণ করেছেন তামিলনাড়ুর রাজ্যপাল। তবে নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত স্টালিনকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন তিনি।

নিজের দল টিভিকে নিয়ে তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছেন বিজয়। ২৩৪ সদস্যের বিধানসভায় বিজয়ের দল একক বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ঐতিহাসিক এক অভিষেকে টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করেছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন থেকে মাত্র ১০টি কম।

অন্যদিকে, এম কে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে জোট ৭৩টি এবং এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোট ৫৩টি আসন পেয়েছে। দীর্ঘ কয়েক দশকের দ্রাবিড় রাজনীতির আধিপত্য ভেঙে ভোটাররা এক নতুন রাজনৈতিক বিকল্পের পক্ষে রায় দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের মাত্র দুই বছরের মাথায় বিজয়ের এই ক্ষমতায় আরোহণ তামিলনাড়ুর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।

জনপ্রিয়

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ ৭ মে

আপডেট : ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬