ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পানগুছি সেতুর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পানগুছি সেতু নির্মাণের দাবিতে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ মে) সকালে জাতীয় প্রেসক্লাব-এর সামনে “মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদ”-এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ড. মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী শিল্পপতি ড. এস এম রহমান হালিম (তনু)।

বক্তারা বলেন, পানগুছি নদীর ওপর একটি সেতুর অভাবে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার লাখো মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। নদী পারাপারে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় সাধারণ মানুষকে। অতীতে একাধিক নৌদুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। দ্রুত পানগুছি নদীর ওপর একটি টেকসই ও দৃষ্টিনন্দন সেতু নির্মাণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, একটি সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের এই জনপদের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং শিক্ষা ও চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একইসঙ্গে দুর্যোগপ্রবণ এ অঞ্চলে জরুরি সেবাও দ্রুত নিশ্চিত করা সম্ভব হবে।

মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ সোহেল।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং ঢাকায় অবস্থানরত মোরেলগঞ্জ ও শরণখোলার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালে পানগুছি নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ১৯ জন নিহত হন। এরপর থেকেই নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জোরালো হয়ে ওঠে।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

পানগুছি সেতুর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

আপডেট : ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬