রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত ৭টা ২৩ মিনিটে লাগা ভয়াবহ আগুন ৯টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আনার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
প্রথমে পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে ১৫টি করা হয়।
যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতেও বেগ পেতে হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পানির সংকটে কারণে সমস্যায় পড়ারও কথা জানায় ফায়ার সার্ভিস।
কীভাবে আগুন লেগেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেই তথ্য তাৎক্ষণিক দিতে পারেনি ফায়ার সার্ভিস।

নিজস্ব প্রতিবেদকঃ 


















