ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাঘাটায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা শাখা কমিটির উদ্যোগে সচেতনতা বৃদ্ধি ও মানবিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে সাঘাটার কচুয়াহাট এইচ আর এম গালর্স হাই স্কুলে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি- মোন্তাছিরুল ইসলাম (নাহিদ) সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক- মামুনুর রশিদ (ইস্তি) শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটানো এবং যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন– সাবেক সাধারণ সম্পাদক-  মোঃ ইউসুফ মিয়া, উপদেষ্টা:  মোঃ ফজলুল করিম, মোঃ এ, ওয়ারেস, মোঃ নাসির উদ্দিন মাহমুদ, সাংবাদিক ইমন মিয়া। সংগঠনের সহ-সভাপতি হাকিমুল সরকার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছাঃ ফরিদা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ হোসনে আরা বেগম, আবু বক্কর সিদ্দীকি (বাবু) ও কার্যকরী সদস্য সহ আরো অনেকে। তার পর নতুন সদস্যদের সংগঠনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদেরকে স্বেচ্ছাসেবা মূলক কাজে জন্য সক্রিয় ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা সমাজে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা তরুণদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রেখে গঠনমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এছাড়া বিভিন্ন সামাজিক উদ্যোগ যেমন রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা কার্যক্রম ইত্যাদি আরও বিস্তৃত করার পরিকল্পনা তুলে ধরা হয়।

বসুন্ধরা শুভ সংঘ’র নেতৃত্বে উপস্থিত সদস্যরা মাদকবিরোধী শপথবাক্য পাঠ করেন। মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

সাঘাটায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬