ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

প্রবাসীর বাড়িতে সিঁধ কেটে চুরির চেষ্টা, আতঙ্কে পুরো এলাকা

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামে এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে প্রাচীন কৌশল ‘সিঁধ কেটে’ চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মিজান ফকিরের বাড়ির মাটির দেয়াল কেটে চোরের দল ঘরের ভেতরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, তারা আগে থেকেই বাড়িটি লক্ষ্যবস্তু করে রেখেছিল। ঘরে ঢুকে চোরেরা মোবাইল ফোন, স্বর্ণালংকার (মেয়ের কানের দুল) ও নগদ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে হঠাৎ প্রবাসীর স্ত্রী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়দের সাড়া পড়ে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে চোরেরা দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় ঘটনাস্থলে একটি ছুরি, সাইকেল, পাঞ্জাবি, টুপি ও চাবি ফেলে রেখে যায় তারা।

পরে স্থানীয়রা এসব আলামত উদ্ধার করে ধারণা করছেন, এগুলোর সূত্র ধরেই অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হবে। ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজনের নামও এলাকায় আলোচনায় এসেছে।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে মাদকাসক্তি ও অনলাইন জুয়ার প্রসারের কারণে এমন অপরাধ বেড়েই চলেছে। দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয়

পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

প্রবাসীর বাড়িতে সিঁধ কেটে চুরির চেষ্টা, আতঙ্কে পুরো এলাকা

আপডেট : ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬