বড় ছেলে এ জেড বাবু’র সঙ্গে মোঃ আব্দুল মোতালেব মিয়া
টাঙ্গাইলের দেলদুয়ার থানার লাউহাটি গ্রামের মোঃ আব্দুল মোতালেব মিয়া (অবসরপ্রাপ্ত) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ঢাকায় বড় ছেলের বাসায় অবস্থান করছিলেন।
শতবর্ষী মোঃ আব্দুল মোতালেব মিয়ার মৃত্যুর খবরটি তাঁর বড় ছেলে এ জেড বাবু নিশ্চিত করেন। তিনি বলেন, আব্বা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।
আগামীকাল বুধবার সকাল ১০টায় তাঁকে টাঙ্গাইলের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানান এ জেড বাবু।
মোঃ আব্দুল মোতালেব মিয়া দুই ছেলে, দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে। তিনি একজন সফল ও খুব ভালো মানুষ ছিলেন বলে জানা যায়।

টাঙ্গাইল প্রতিনিধিঃ 



















