ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮ এর কঠোর নিরাপত্তা ব্যবস্থা কন্ট্রোল রুম, জাল টাকা শনাক্তকরণ মেশিন, ড্রোন নজরদারি ও রোবাস্ট পেট্রোলিং জোরদার টেকনাফের শাহপরী সীমান্তে কোস্ট গার্ডের অভিযান: ৭৫ লাখ টাকার ১৫ হাজার ইয়াবা জব্দ জলঢাকা ইউএনও রাস্তায় নামতেই যানজটমুক্ত বাগেরহাটে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের সংবাদ সম্মেলন পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

বাগেরহাটে দুই শতাধিক প্রতিবন্ধীর মুখে হাসি, পেলেন ঈদের পাঞ্জাবি ও শাড়ি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাগেরহাটে দুই শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে ঈদের শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে শহরের সরই এলাকায় মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ঈদের নতুন পোশাক পেয়ে আনন্দে ভরে ওঠে প্রতিবন্ধীদের মুখ। অনেকেই জানান, এবারের ঈদে নতুন কাপড় কেনার আশা ছেড়েই দিয়েছিলেন তারা। হঠাৎ এমন উপহার পেয়ে তারা অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকদের প্রতি।

মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ সালাম বলেন, “সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই বাগেরহাটের বিভিন্ন এলাকার দুই শতাধিক প্রতিবন্ধী ভাই-বোনের মাঝে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়নে প্রায় ৬ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

বাগেরহাটে দুই শতাধিক প্রতিবন্ধীর মুখে হাসি, পেলেন ঈদের পাঞ্জাবি ও শাড়ি

আপডেট : ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬