ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮ এর কঠোর নিরাপত্তা ব্যবস্থা কন্ট্রোল রুম, জাল টাকা শনাক্তকরণ মেশিন, ড্রোন নজরদারি ও রোবাস্ট পেট্রোলিং জোরদার টেকনাফের শাহপরী সীমান্তে কোস্ট গার্ডের অভিযান: ৭৫ লাখ টাকার ১৫ হাজার ইয়াবা জব্দ জলঢাকা ইউএনও রাস্তায় নামতেই যানজটমুক্ত বাগেরহাটে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের সংবাদ সম্মেলন পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নবনির্মিত জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার চর হোগলাবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা কালীবাড়ি পোল সংলগ্ন তালুকদার বাড়ি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। তিনি ফিতা কেটে মসজিদটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে ড. মনিরুজ্জামান মনির বলেন, “মসজিদ কেবল ইবাদতের স্থান নয়; এটি সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার বিকাশ ঘটানোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। একটি আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা অপরিসীম। এ ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোফাজ্জল মাতুব্বর, মোঃ সোহরাব ব্যাপারী, মোহাজ্জেল ব্যাপারী, মোঃ রুহুল আমিন খান, ড. আলী আহম্মদ খান এবং তালুকদার রিপন
মাস্টারসহ আরও অনেকে।

জানা যায়, জেবু ওয়াদুদ পরিবারের উদ্যোগে এবং জমিদাতা পরিবারের সদস্য তালুকদার ফাইজুল কবির লিটনের সার্বিক তত্ত্বাবধানে মসজিদটি নির্মাণ করা হয়েছে। নির্মাণে অর্থায়ন করেন ড. কাজী মনিরুজ্জামান মনির ও তার সহধর্মিনী মির্জা সানজীদা খাতুন, শেখ গোলাম মোস্তফা, তার দুই বোন সালেহা সাদেক ও সাহেরা খাতুন, সীমা হায়দারসহ স্থানীয় শুভানুধ্যায়ীরা। প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

এলাকাবাসী জানান, নতুন এই জামে মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তারা আশা করছেন, মসজিদটি ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়

বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির

আপডেট : ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬