ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

সুলতান সালাউদ্দিন টুকুর বিকল্প টাঙ্গাইলে কেউ নেই: আব্দুস সালাম পিন্টু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কোনো বিকল্প টাঙ্গাইলে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে শাহীন ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, আপনারা সবাই আমাকে চেনেন। ১৭ বছর আগে যারা আমার সঙ্গে কাজ করেছেন, তারা আমার পরিবার ও আমার কর্মকাণ্ড সম্পর্কে ভালোভাবেই জানেন। আমি দীর্ঘ ২০ বছর টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এই সময়ে আমি আন্তরিকতার সঙ্গে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। টাঙ্গাইলের কেউ বলতে পারবে না যে আমি বা আমার পরিবারের কেউ কখনো অন্যায় বা অপকর্মের সঙ্গে জড়িত ছিল।

তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন। আমার সম্পর্কে যারা জানেন, তারা উপলব্ধি করবেন আমাদের পরিবার সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছে। আমি বিশ্বাস করি, টুকুও টাঙ্গাইলে সততা, নিষ্ঠা ও উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, এর আগে টাঙ্গাইল থেকে মান্নান সাহেব, মাহমুদুল হাসান সাহেব ও আব্দুর রহমান সাহেবের মতো যোগ্য ব্যক্তিরা মন্ত্রী ছিলেন। সেই মানের একজন যোগ্য মানুষ সংসদ সদস্য হওয়া টাঙ্গাইলের জন্য অত্যন্ত জরুরি। সেই বিবেচনায় আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকুর কোনো বিকল্প টাঙ্গাইলে নেই বলে আমি মনে করি।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সুলতান সালাউদ্দিন টুকুকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

সুলতান সালাউদ্দিন টুকুর বিকল্প টাঙ্গাইলে কেউ নেই: আব্দুস সালাম পিন্টু

আপডেট : ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬