ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক প্রতিনিধিদল; বৈশ্বিক কর্মসংস্থানে বাংলাদেশের নতুন দিগন্ত

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতৃবৃন্দ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে পিরোজপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনটির পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।

জেলা শাখার আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্রর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ইঞ্জিনিয়ার মো. জুয়েল খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জাতীয়তাবাদী আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরে সংগঠনকে শক্তিশালী করতে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম চালানো হচ্ছে। দেশের যেকোনো সংকটে মুক্তিযুদ্ধের সন্তান ও দেশপ্রেমিক তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ বক্তা ছিলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ শহীদুল হক চান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. সালাম বাতেন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুল আলম (পাশা)। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য গোলাম মুক্তাদির মুরাদ, খুলনা জেলা সাধারণ সম্পাদক এইচ এম খলিলুর রহমান, বরিশাল মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমানুজ্জামান খান এবং বরিশাল জেলা যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভুট্টোসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় বক্তারা জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে বরিশালে অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশ সফল করতে পিরোজপুরের বিভিন্ন উপজেলায় কর্মিসভা করে নতুন নেতৃত্ব ও প্রস্তাবিত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

জনপ্রিয়

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’

আপডেট : ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬