ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক সরকারি দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান মাসুদ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, ২৬,৫০০ পিসসহ চালক আটক

টেকনাফের শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারকালে ২৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।

আটক ব্যক্তি টেকনাফ থানাধীন মাঠপাড়া লেংগুর বিল গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোস্তাক আহমেদ (৩৪)।

বিজিবি সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় গাড়ির দ্বিতীয় আসনের নিচে ও চালকের বাম পাশের দরজার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি কালো টিউব উদ্ধার করা হয়। টিউবগুলোর ভেতরে স্কচটেপে মোড়ানো ১২টি পোটলায় ছিল ২৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোস্তাক আহমেদ স্বীকার করেন, ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও সরবরাহকারীদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

উল্লেখ্য, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে, যা স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আস্থা সৃষ্টি করেছে।

জনপ্রিয়

টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক

শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, ২৬,৫০০ পিসসহ চালক আটক

আপডেট : ০১:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬