ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি

বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলো আইসিসি

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ খেলার বিষয়ে বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে আইসিসি।

বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের ইস্যু নিয়ে এক জরুরি বৈঠকে বসেছে আইসিসি। এই সভাই এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিষয়টি নিয়ে আইসিসি বোর্ডে ভোটাভুটি অনুষ্ঠিত হলে বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেওয়ার পক্ষে মত দেন। এরই পরিপ্রেক্ষিতে বিসিবিকে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে আরও একদিন সময় দেওয়া হয়েছে।

বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, স্কটল্যান্ড ইউরোপিয়ান বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে চতুর্থ স্থান অর্জন করায় ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে বাংলাদেশ সরে দাঁড়ালে তাদের জন্য বিশ্বকাপের দরজা খুলে যেতে পারে।

জনপ্রিয়

মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস

বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলো আইসিসি

আপডেট : ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬