ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক সরকারি দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান মাসুদ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।

এরই ধারাবাহিকতায় রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনীর একটি দল। অভিযানের সময় শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলা নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা পিস্তলের গুলি, ২টি শর্টগানের তাজা গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, আটককৃত শামশুল হক ওরফে বদাফুলা দীর্ঘদিন ধরে মাদক পাচার, জিম্মি করে মুক্তিপণ আদায় এবং জোরপূর্বক জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ টেকনাফ থানায় একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়তে অপরাধবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক

টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

আপডেট : ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬