ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক সরকারি দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান মাসুদ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

‘বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ বলা সেই সমন্বয়ক আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ‘বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর ওই নেতাকে আটকের খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সেখানে সেনা মোতায়েন করা হয়।

এদিন সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তা পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

আটক মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব। এর আগে শায়েস্তাগঞ্জ থানায় বসে ওসিকে হুমকি দেওয়ার ঘটনায় শনিবার দুপুরে তাকে কারণ দর্শানোর নোটিস দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এদিন সন্ধ্যার পর মাহদী হাসানের আটকের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হতে থাকেন। এ সময় থানার প্রধান ফটক বন্ধ থাকায় বাইরে উত্তেজনা দেখা যায়। এক পর্যায়ে সদর থানার সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী।

শায়েস্তাগঞ্জ থানায় ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মাহদী হাসান। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে দেশজুড়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। ভিডিওটির ফেইসবুক কমেন্টে অনেকেই মাহদীকে গ্রেপ্তারের দাবি তোলেন।

ভিডিওটিতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ওসি মো. আবুল কালামের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন মাহদী হাসান। তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন।

ভিডিওতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে সমন্বয়ক মাহদী হানান ওসির কাছে জানতে চান, “কেন এনামুলকে আটক করা হল? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে আজকে এই প্রশাসন বসেছে। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৭ জন শহীদ হয়েছেন। যে কারণে আমরা বানিয়াচং থানা পুড়িয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম।”

জনপ্রিয়

টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক

‘বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ বলা সেই সমন্বয়ক আটক

আপডেট : ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬