ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন আটক

বরিশালের বানারীপাড়ায় উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সাবিনা ইয়াসমিনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাবিনা ইয়াসমিন সলিয়াবাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার একজন সদস্য। তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের অংশ হিসেবে বানারীপাড়া উপজেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে অভিযান চালিয়ে সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়।

ওসি মজিবুর রহমান আরও বলেন, “আটককৃত সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি পর্যালোচনা শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এদিকে আটকের পর তাকে ছাড়িয়ে নিতে স্বজনরা থানায় যোগাযোগ ও তদবিরের চেষ্টা করেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সাবিনা ইয়াসমিনের জামাতা খালিদ মাহমুদ সোহাগ রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত জুলাই অভ্যুত্থান–সংক্রান্ত একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি সক্রিয় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত।

সূত্রটি আরও জানায়, সম্প্রতি বরিশালের বিভিন্ন এলাকায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চোরাগোপ্তা মিছিল ও কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে অর্থ জোগানদাতা হিসেবে সাবিনা ইয়াসমিনের নাম উঠে আসে। এর প্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।

বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন আটক

আপডেট : ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫