ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে ১২০০ পিস ইয়াবাসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোর আটক

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোর কে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের একটি দল গত ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল ৬ টার দিকে টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লানপাড়া এলাকায় অভিযান চালায়। টেকনাফ–কক্সবাজার সড়কের পশ্চিম পাশে পল্লী বিদ্যুৎ অফিস গেইটসংলগ্ন ফুটপাত থেকে তাকে আটক করা হয়।

আটক কিশোর ফরিদ আলম (১৫)। সে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার পিতার নাম কামাল হোসাইন এবং মাতার নাম হামিদা খাতুন। তার স্থায়ী ঠিকানা উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প-০৭।

অভিযানকালে আটক কিশোরের পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো একটি কালো পলিথিন প্যাকেটে থাকা অ্যামফিটামিনযুক্ত ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১১৫ গ্রাম বলে জানানো হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে টেকনাফ মডেল থানায় আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে ১২০০ পিস ইয়াবাসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোর আটক

আপডেট : ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫