ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার

সংগৃহীত ছবি

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে তাহরিমা জান্নাত ওরফে সুরভী (২১) নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তাহরিমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। তিনি জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয় ছিলেন। ফেসবুকে তিনি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের একাধিক অভিযোগ আছে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জান্নাত সুরভীই ওই চক্রের মূল নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের তদন্তে জানা গেছে, এই চক্রটি ইতোমধ্যে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে।

মামলার অভিযোগ সূত্রে আরও বলা হয়, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখানোর পাশাপাশি ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে চক্রটি বিপুল অঙ্কের টাকা দাবি করে এবং আদায় করে নেয়।

জাতীয় ছাত্রশক্তির গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক বশির আহমেদ (অপু) বলেন, ‘তাহরিমা জান্নাত সুরভী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। বিভিন্ন আন্দোলনে সব সময় তিনি আমাদের সঙ্গে সক্রিয় থেকেছেন। আমি তাঁকে চিনি। তবে তিনি আমাদের কোনো কমিটিতে নেই।’

বশির আহমেদ আরও বলেন, ‘কোনো মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়ে থাকলে, এটা নিয়ে আপত্তি নেই। তবে সরকারসংশ্লিষ্ট কারও বিষয়ে কথা বলার জন্য আটক হয়ে থাকলে, সেটা দুঃখজনক।’

পুলিশ সূত্রে আরও জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর থানায় করা একটি মামলায় তাহরিমা জান্নাত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটি করেছেন নাইমুর রহমান (দুর্জয়) নামের একজন সাংবাদিক। তাঁর অভিযোগ, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেলিং কার্যক্রমে তাহরিমা জড়িত। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ আছে।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে তাহরিমা জান্নাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার

আপডেট : ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫