সংগৃহীত ছবি
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট ১৭ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, হামলার এ ঘটনায় এখন পর্যন্ত থানা-পুলিশ মোট ১৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কাউন্টার টেররিজম ইউনিট গ্রেপ্তার করেছে তিন ব্যক্তিকে। আর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে এক ব্যক্তিকে।
প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করা হয়। মামলাটি করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে।

নিজস্ব প্রতিবেদকঃ 



















