প্রতীকী ছবি
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে ঝালকাঠির নলছিটিতে বাবা- ছেলে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজ্জাক সরদার ও তার ছেলে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল সরদার।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঝালকাঠি সদর থানার একটি মামলায় ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

আমির হোসেনঃ 



















