ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

আরব আমিরাতে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি ও মহান বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার দুবাইয়ের ক্রিক পার্কে দিনব্যাপী বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে Sabila Online Fashion।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতেই ছিল এই আয়োজন। অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্য বাংলা কবিতা আবৃত্তি, বিজয় দিবসের থিমে চিত্রাঙ্কন, সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, শিশুদের জন্য ‘যেমন খুশি সাজো’ এবং নারীদের জন্য বিভিন্ন আনন্দদায়ক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Sabila Online Fashion-এর চেয়ারম্যান লিজা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন মো. আবু সালেহ ইয়াহিয়া, মাসুম বিল্লাহ, সেলিম আহমেদ, সাইদুল ইসলাম, আলমগীরসহ আরও অনেকে।

আয়োজকরা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন দৃঢ় করে এবং শিশুদের মনে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জনপ্রিয়

টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

আরব আমিরাতে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

আপডেট : ০১:০১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫