ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সরকারি দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান মাসুদ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

টেকনাফে র‌্যাবের অভিযানে এক লক্ষ ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সদর ইউনিয়নের তুলাতুলী এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে সংস্থাটি গোয়েন্দা নজরদারি জোরদার করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদে জানা যায়—টেকনাফ থেকে কক্সবাজারগামী সড়কের পাশেই ইয়াবার একটি বড় চালান পাচারের প্রস্তুতি চলছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) দ্রুত অভিযান পরিচালনা করে।

অভিযানে ১,০০,০০০ পিস ইয়াবা, একটি বাটন মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোহাম্মদ আলী (৩৪), পিতা মৃত জালাল আহমেদ, গ্রাম লেংগুর বিল, তুলাতুলী, ৩নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি। মো. ইলিয়াছ (২৯), রোহিঙ্গা, পিতা মৃত বাবু মিয়া, কুতুপালং ক্যাম্প, ব্লক বি/১; বর্তমান ঠিকানা: তুলাতুলী, ৩নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

সরকারি দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান মাসুদ

টেকনাফে র‌্যাবের অভিযানে এক লক্ষ ইয়াবা উদ্ধার, আটক ২

আপডেট : ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫