ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বরিশালে টয়লেটের পাশে তৈরী হচ্ছে মিষ্টি…!

বরিশালে ঘটছে ভয়াবহ ঘটনা। টয়লেটের পাশে তৈরী হচ্ছে মিষ্টি। শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবার প্রিয় মিষ্টি আর আইসক্রিমই যখন বিষে পরিণত হয়, তখন সেই বিপদ কত গভীর হতে পারে—ভাবতেই শিউরে ওঠে। বরিশালে এমনই ভয়াবহ সত্য উন্মোচন করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিপরীতে মুসলিম পাড়ার অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডার কারখানায় মানহীন ও বিষাক্ত রং ব্যবহার করে মিষ্টি তৈরি করায় মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এনএসআইয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ৭–৮ হাজার পিস আইসক্রিমসহ বেশকিছু নিম্নমানের মিষ্টি ধ্বংস করা হয়। একইদিন নগরীর ৬ নম্বর ওয়ার্ডের মারুফ সুপার স্পেশাল কারখানায় অনুমোদনহীন ও ক্ষতিকর রং মেশানো আইসক্রিম উৎপাদনের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এনএসআই জানায়, ভেজাল খাদ্যের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সংস্থাটির সদস্যরা দীর্ঘদিন ধরে কারখানাগুলোয় গোপনে নজরদারি চালান, এমনকি ক্রেতার ছদ্মবেশে পণ্য কিনে পরীক্ষাও করেন। যাচাই–বাছাই শেষে যখন খাবারের নিম্নমান ও কাপড়ের রং ব্যবহারের বিষয়টি নিশ্চিত হয়, তখন জেলা প্রশাসন এবং বিএসটিআইকে নিয়ে অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা ও জরিমানা আদায়ের সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ।

যে খাবার আমাদের বাচ্চাদের মুখে যাওয়ার কথা, সেটাই যখন বিষে রঙিন হয়—তখন এমন অভিযান শুধু জরিমানা নয়, আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা। খাদ্যে ভেজালের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হওয়া এখন সময়ের দাবি।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বরিশালে টয়লেটের পাশে তৈরী হচ্ছে মিষ্টি…!

আপডেট : ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫