ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের অনুসন্ধান

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তদন্ত শুরু করার সময় দুদক কখনো কোনো ব্যক্তির পরিচয় বিবেচনা করে না।’ অভিযোগের বস্তুনিষ্ঠতাই মূল বিষয় বলে জানান তিনি।

দুদক জানায়, রাষ্ট্রপতি থাকাকালে আবদুল হামিদ ব্যক্তিগত সুযোগ-সুবিধার জন্য ক্ষমতার অপব্যবহার করেন। তার বিরুদ্ধে ঢাকার নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকার ক্ষতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে আবদুল হামিদের একটি তিনতলা বাড়ি আছে। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর ২০২৩ সালের এপ্রিলে পরিবারসহ ওই বাড়িতে থাকা শুরু করেন আবদুল হামিদ।

বাড়ির উভয় পাশে ওয়াক-ইন ব্যারিকেড, ডেক, ঝুলন্ত সেতু এবং বাড়ি সংলগ্ন খালের ধারে ল্যাম্পপোস্ট নির্মাণে রাষ্ট্রের বড় অংকের অর্থ ব্যয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ১৬ নভেম্বর আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের অনুসন্ধান

আপডেট : ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫