ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদী ঘেঁষা নতুন সুইচ গেট এলাকায় বড়সড় ইয়াবা পাচারচেষ্টা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গভীর রাতে পরিচালিত এ বিশেষ অভিযানে কাদা-মাটির নিচে লুকানো ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাচারকারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তে অভিযান চলছে।

দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) ভোরে ২ বিজিবির এ অভিযান পরিচালিত হয়। মিয়ানমারের মংডু এলাকা থেকে বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের পরিকল্পনা গ্রহণ করে টেকনাফ ব্যাটালিয়ন।

ভোররাত ৫টার দিকে বেড়িবাঁধ ও আশপাশের কেওড়া বাগান ঘিরে ফেললে বিজিবির চোখে পড়ে সন্দেহজনক নড়াচড়া। উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে গেলেও, দীর্ঘ সময় তল্লাশিতে কাদার নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো ইয়াবার চালান উদ্ধার হয়।

অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি জানান, নাফপাড়ে মানব ও মাদক পাচার রোধে তাদের কঠোর তৎপরতা অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫