ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

পিরোজপুরে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত শুভ জোমাদ্দার র‌্যাবের অভিযানে গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানি থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত শুভ জোমাদ্দার (৩২) কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০ টার দিকে র‌্যাব-৮ সিপিএসসি বরিশাল, র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের সমন্বিত অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মাসুদপুর পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, মাতৃভূমির নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ইন্দুরকানি উপজেলার ৪ নম্বর ইন্দুরকানি ইউনিয়নের চড়াখালী গ্রামের একটি বসতঘরে প্রবেশ করে শুভ জোমাদ্দার এক গৃহবধূকে (২৪) জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম ও তাঁর সন্তানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ইন্দুরকানি থানায় মামলা করেন (মামলা নং–৫, তারিখ : ২৭/১০/২০২৫)। গ্রেফতারের পর শুভ জোমাদ্দারকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

পিরোজপুরে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত শুভ জোমাদ্দার র‌্যাবের অভিযানে গ্রেফতার

আপডেট : ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫