ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

কাস্তের আঘাতে কলেজছাত্রী জখম, অভিযুক্ত সজীব জনতার হাতে আটক

বরিশালের বানারীপাড়ার বাইশারী ইউনিয়নে কাস্তের আঘাতে কলেজছাত্রীর মুখে জখম করার অভিযোগে সজীব নামের এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বাইশারীর শিয়ালকাঠী গ্রামে এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালকাঠী গ্রামের জাকির হোসেনের কলেজপড়ুয়া মেয়ে জিদনী (১৭) বাড়ির অদূরে গেলে তার গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিতে চেষ্টা করে উত্তরকুল গ্রামের মোহাম্মদ আলীর মাদকাসক্ত ছেলে সজীব (২৭)।

এক প্রত্যক্ষদর্শী জানান, আকস্মিক ছিনতাইচেষ্টায় জিদনী চিৎকার শুরু করলে সজীব তার হাতে থাকা ধারালো কাস্তে দিয়ে আঘাত করে। এতে জিদনীর মুখে গভীর ক্ষত তৈরি হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সজীব সেখান থেকে পালিয়ে যায়।

আহত অবস্থায় জিদনীকে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (সেবাচিম) রেফার করেন।

পরদিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সজীবের ভাই তাকে ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করলে ক্ষুব্ধ এলাকাবাসী সজীবকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে লবণসাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আরাফাত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সজীবকে গ্রেফতার করেন।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি শতদল মজুমদার বলেন,“ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সজীবকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

কাস্তের আঘাতে কলেজছাত্রী জখম, অভিযুক্ত সজীব জনতার হাতে আটক

আপডেট : ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫