ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

লটারিতে ৫২৭ থানার ওসি পদায়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট নিশ্চিতে লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এই পদায়ন সম্পন্ন করা হলো।

নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষায় সৎ ও নিরপেক্ষ কর্মকর্তা নিশ্চিত করতে ইউনিট প্রধানদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে এই লটারি আয়োজন করা হয়। পদায়নকৃত ওসিদের নামের তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ রয়েছে। তবে এবারের লটারিতে মেট্রোপলিটন এলাকার থানাগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।

রেঞ্জভিত্তিক বিভাজন অনুযায়ী, ঢাকা রেঞ্জের ১৩ জেলায় ৯৮টি থানা, চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ১১১টি থানা, খুলনা রেঞ্জের ১০ জেলায় ৬৪টি থানা, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬টি থানা, রাজশাহী রেঞ্জের ৮ জেলায় ৭১টি থানা, রংপুর রেঞ্জের ৮ জেলায় ৬২টি থানা, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯টি থানা এবং ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলায় ৩৬টি থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সারাদেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি থানা রয়েছে। মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার ওসি পদায়নের দায়িত্ব সংশ্লিষ্ট কমিশনাররা অভ্যন্তরীণভাবে সম্পাদন করবেন বলে জানানো হয়েছে।

এর আগে গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদেও লটারির মাধ্যমে পদায়ন করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে পুলিশ প্রশাসনে এই ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

লটারিতে ৫২৭ থানার ওসি পদায়ন

আপডেট : ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫