ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফে দমদমিয়া চেকপোস্টে চোলাই মদসহ আতাউল্লাহ গ্রেফতার

কক্সবাজার টেকনাফে মাদক পাচারের আরেকটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

২৮ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যায় নিয়মিত তল্লাশির সময় বিজিবি সদস্যরা টেকনাফগামী একটি যানবাহন থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে নেমে পাহাড়ের দিকে ছুটে যেতে দেখেন। এরই মধ্যে গোয়েন্দা তথ্যও ছিল—দমদমিয়া বিওপি সংলগ্ন সড়কপথ ব্যবহার করে মাদক পাচার হবে।

তথ্য পাওয়ার পর ২ বিজিবি অধিনায়কের নির্দেশে চেকপোস্ট এলাকায় টহল জোরদার করা হয়। রাত ৭.২০ মিনিটে ওই ব্যক্তি অন্ধকারের সুযোগে এক সহযোগীকে নিয়ে পাহাড়ের ঢাল ও সীমান্ত রেঁস্তোরার পেছন দিয়ে মাদক পাচারের চেষ্টা করলে বিজিবি কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালায়। এতে একজনকে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করা হয়। তবে পালিয়ে যায় অপর সহযোগী।

ধৃত ব্যক্তির পরিচয়:
মোঃ আতাউল্লাহ (২২), পিতা—সালেহ আহমেদ, গ্রাম—দমদমিয়া ৯নং ওয়ার্ড, পোস্ট—রঙ্গীখালী, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজার।

এ বিষয়ে ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন। জব্দ মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফে দমদমিয়া চেকপোস্টে চোলাই মদসহ আতাউল্লাহ গ্রেফতার

আপডেট : ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫