ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফে বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা মদসহ আটক ২

টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে আবারও শক্ত অবস্থান দেখাল বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। একই দিনে দুটি সফল অভিযানে নাফ নদী থেকে ৫০ হাজার ইয়াবা এবং দমদমিয়া চেকপোস্টে ২০ লিটার দেশি চোলাই মদসহ দুই পাচারকারীকে আটক করেছে বাহিনী।

বুধবার (২৬ নভেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জিন্নাখাল সংলগ্ন কেওড়া বাগানে অভিযানে যায় বিজিবি। মিয়ানমারের দিক থেকে মাছ ধরার ছদ্মবেশে আসা নৌকা নদীর কিনারায় পৌঁছালে বিজিবি সদস্যরা ঘেরাও করে। পালানোর চেষ্টা করলে একজন পাচারকারী হাতের কালো ব্যাগসহ কাদায় ঝাঁপ দেয়। ধাওয়া করে তাকে আটক করে ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৫০,০০০ ইয়াবা। তবে নৌকার অপর দুই সদস্য মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।

আটককৃত ব্যক্তির পরিচয়—মোঃ গফুর আলম (২৪), গ্রাম: কচুবনিয়া, টেকনাফ।

অপরদিকে সকাল ১০টার দিকে কক্সবাজার টেকনাফগামী পায়রা সার্ভিসের একটি বাস তল্লাশির সময় ডগ স্কোয়াডের কে–৯ দল ‘মেঘলা’ বাসের নিচে রাখা মুরগির বিষ্ঠাভর্তি বস্তায় মাদক থাকার সংকেত দেয়। বস্তা থেকে বিশেষভাবে লুকানো ২০ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট যাত্রীকে আটক করা হয়।

আটককৃত— মোঃ হেলাল উদ্দিন (৫০), ফুলের ডেইল, হ্নীলা।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, বিজিবি সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা ও মাদক প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সাম্প্রতিক ধারাবাহিক অভিযানে জনমনে আস্থা বেড়েছে উল্লেখ করে তিনি জানান, আন্তঃসীমান্ত অপরাধ রোধে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

গত ১৬৮ ঘণ্টায় টেকনাফ ব্যাটালিয়ন মোট ৮টি বিশেষ অভিযানে ৪ লাখ ৯১ হাজার ৯২০ পিস ইয়াবা, ২০ লিটার চোলাই মদসহ ১২ জনকে আইনের হাতে সোপর্দ করেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফে বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা মদসহ আটক ২

আপডেট : ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫