ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

অপহরণপূর্বক ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার

অপহরণপূর্বক ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফেরদৌস শেখকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৮, সিপিএসসি বরিশালের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে র‌্যাব-১০ এর সহায়তায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া বালিকা বিদ্যালয় সড়ক এলাকা থেকে তাকে আটক করে।

র‌্যাব জানায়, ২০১৯ সালে পিরোজপুরের নাজিরপুর থানায় দায়ের করা অপহরণ ও ধর্ষণের একটি মামলায় ফেরদৌস শেখ দোষী সাব্যস্ত হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে র‌্যাব কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেরদৌস শেখকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৮ সূত্র নিশ্চিত করেছে।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

অপহরণপূর্বক ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার

আপডেট : ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫