কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মিঠাপানিরছড়া এলাকায় র্যাব-১৫-এর সাঁড়াশি অভিযানে ৯০ হাজার ইয়াবাসহ নারীসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, মাদক ও অস্ত্র চোরাচালান দমনে নিয়মিত গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদককারবারিরা সুযোগ নিচ্ছে—এই বাস্তবতায় র্যাব-১৫ সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অভিযান পরিচালনা করছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) মিঠাপানিরছড়ায় ইয়াবার বড় চালান মজুদ থাকার খবর পায়। অভিযানিক দল সেখানে গিয়ে ৯০,০০০ ইয়াবা, দুইটি বাটন ফোনসহ দুইজনকে আটক করে।
গ্রেফতার– আব্দুল্লাহ (২৭), পিতা—আবদুর রহিম
আনোয়ারা বেগম, স্বামী—ছৈয়দ আহম্মদ; ঠিকানা—মিঠাপানির ছড়া, টেকনাফ।
র্যাব জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















