ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

টেকনাফে নাফ নদী থেকে ২০ হাজার ইয়াবাসহ আটক ৩

টেকনাফ সীমান্তে আবারও সফলতার স্বাক্ষর রাখল বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। নাফ নদীর তীরবর্তী এলাকায় শ্বাসরুদ্ধকর অভিযানে প্রায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় মাদক পাচারচক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়। পালিয়ে যায় চক্রটির মূল সমন্বয়কারী মোঃ ওসমান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালায় ২ বিজিবি। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তিনজনকে আটক করে অভিযানকারী দল। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দিনভর অনুসন্ধান চালানো হয় নাফ নদীর ভাটা চলাকালীন তলদেশে। সন্ধ্যায় কাদামাটির নিচে বিশেষ পদ্ধতিতে লুকানো ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকদের পরিচয়—
সাত্তার আমীন (৪৬), আব্দুল মালেক (৩৮) এবং ফয়েজ উল্লাহ (১৯), তিনজনই টেকনাফ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।

পলাতক আসামি—
মোঃ ওসমান, গ্রাম পুরাতন পল্লানপাড়া; পাশাপাশি আরও ১–২ জন অজ্ঞাত সদস্য।

জব্দ আলামত—
২০,০০০ ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন।

অভিযান সম্পর্কে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান—সীমান্ত সুরক্ষা এবং মাদক প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অভিযান অব্যাহত রেখেছে। এই অভিযান তারই ধারাবাহিকতা। পলাতক আসামিদের গ্রেফতারে তৎপরতা চলছে।

আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

টেকনাফে নাফ নদী থেকে ২০ হাজার ইয়াবাসহ আটক ৩

আপডেট : ১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫