ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

শেখ হাসিনার রায় ঘিরে বিচারক-প্রসিকিউটরদের হত্যার হুমকি, গ্রেপ্তার- ১

জুলাই গণঅভ্যুত্থানে সংঘিটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালের ৩ বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় মো. শরীফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।

এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে শনাক্ত করার কথা জানিয়েছেন তিনি। এর মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার শরীফ ভোলার লালমোহন থানার ২ নম্বর ওয়ার্ডের সাতআনি এলাকার মো. হারুনের ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারপতি ও প্রসিকিউটরের ছবি ছড়িয়ে দিয়ে হুমকির সাথে জড়িত বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তিকেও শনাক্ত করার কথা জানিয়েছেন তানভীর হাসান জোহা।

প্রসঙ্গত, সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

একইসঙ্গে মামলার অপর দুই আসামি—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কে ফাঁসি এবং রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

শেখ হাসিনার রায় ঘিরে বিচারক-প্রসিকিউটরদের হত্যার হুমকি, গ্রেপ্তার- ১

আপডেট : ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫