ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলার সিদ্ধান্ত দুদকের

  • মোঃ সাগর
  • আপডেট : ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১০৩ ভিউ

প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার স্ত্রী পারভীন আক্তারের বিরুদ্ধে দুটি পৃথক মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার (১৬ নভেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

ব্রিফিংয়ে জানানো হয়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতায় অপব্যবহার করে ১ কোটি ৮২ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে মায়ার বিরুদ্ধে। একইসাথে ১৬টি ব্যাংক হিসাবে ২৫৫ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে একটি মামলার সিদ্ধান্ত হয়।

এছাড়া মায়ার ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী পারভীন আক্তারের বিরুদ্ধে ৮ কোটি ৬ লাখ অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুকক। একই সাথে তার ৩৬টি ব্যাংক একাউন্টে ১১১ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পারভীন ও মায়া দুইজনকে আসামি করে আরও একটি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

এদিকে, রেলের লাগেজ ভ্যান প্রকল্পের নামে রাষ্ট্রের ৩৫৮ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে সাবেক ডিজি শামসুজ্জামানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলার সিদ্ধান্ত দুদকের

আপডেট : ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫