ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

পিরোজপুরে গোপন অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১ টার দিকে জেলা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

ডিবি সূত্রে জানা গেছে, পুলিশ সুপার পিরোজপুর খান মুহাম্মদ আবু নাসেরের দিকনির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) মোঃ শহিদুল ইসলাম নেতৃত্বে একটি টিম সদর উপজেলার ৫নং ওয়ার্ডের কাপুড়িয়াপট্টি এলাকায় আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে। এসময় আসামি মোঃ মিজানুর জামান (৪৮) এর শয়নকক্ষের ওয়াড্রোব থেকে একটি কাপড়ের ব্যাগের ভেতরে নীল রঙের জিপার প্যাকেটে বোঝাই অবস্থায় মোট ৬০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিজানুর জামানের স্থায়ী ঠিকানা পার্শ্ববর্তী জেলার বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী এলাকায় হলেও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার ঠিকানা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় বলে জানা গেছে। বর্তমানে তিনি কাপুড়িয়াপট্টির আলহামদুলিল্লাহ মার্কেটের ৪র্থ তলায় বসবাস করতেন।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

পিরোজপুরে গোপন অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫