ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

আগুন–ককটেল হামলাকারীদের বিরুদ্ধে এলো গুলির নির্দেশনা

  • মোঃ সাগর
  • আপডেট : ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৭৪ ভিউ

যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপ করতে এলেই দেখামাত্র হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি প্রয়োজনে গুলি করার নির্দেশও দিয়েছেন। রোববার (১৬ নভেম্বর) বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

এদিন বিকেলে বেতার বার্তায় কমিশনার মাঠ প্রশাসনে নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দেন। তিনি বলেছেন, যারা মানুষ ও পুলিশ সদস্যদের ওপর ককটেল হামলা করবে এবং যানবাহনে আগুন দেবে, আত্মরক্ষার্থে যেন তাদেরকে প্রতিহত করা হয়।

এর আগে, গত ১১ নভেম্বর অস্ত্রধারী সন্ত্রাসীকে দেখামাত্র গুলি করার নির্দেশনা দিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। এমনকি গত আগস্টেও সিএমপি কমিশনার একইভাবে বেতার বার্তায় পুলিশের কোনো টহল দলের সামনে কিংবা অভিযানের সময় কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষায় দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারকে ঘিরে বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন ও ককটেল মারার ঘটনা ঘটছে।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

আগুন–ককটেল হামলাকারীদের বিরুদ্ধে এলো গুলির নির্দেশনা

আপডেট : ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫