ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফ মডেল থানার পৃথক অভিযানে দুইজন চিহ্নিত আসামি গ্রেফতার

কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বহু মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে রয়েছে ২৮টি মামলা, অপরজনের বিরুদ্ধে রয়েছে ত্রিপল মার্ডারসহ ৫টি মামলা।

শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে টেকনাফ থানার একটি আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত আত্মসমর্পণকারী মাদক কারবারিদের মধ্যে অন্যতম নুরুল হুদা (৪৬)–কে গ্রেফতার করে। তিনি হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও লেদা এলাকার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পুলিশের নথি ও পিসিপিআর যাচাইয়ে উঠে আসে—তার বিরুদ্ধে রয়েছে ১৬টি মাদক মামলা, ১টি অপহরণসহ খুন মামলা, ৩টি অস্ত্র মামলা, ১টি বিশেষ ক্ষমতা আইন, ১টি মানিলন্ডারিং মামলা, ৪টি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার মামলা এবং ২টি নাশকতা ও বিস্ফোরক মামলা। মোট ২৮টি মামলার আসামি নুরুল হুদাকে তদন্তাধীন তিন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, ১২ নভেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ৩টার দিকে অপর এক অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়াকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে রয়েছে ত্রিপল মার্ডার মামলা, অপহরণ, নাশকতা ও বিস্ফোরক মামলা, মানব পাচার এবং মাদক মামলা—মোট ৫টি মামলা।

গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফ মডেল থানার পৃথক অভিযানে দুইজন চিহ্নিত আসামি গ্রেফতার

আপডেট : ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫