ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

টেকনাফে কাঁঠাল গাছের শিকড়ের নিচে লুকানো ১,৪০০ ইয়াবা উদ্ধার

টেকনাফ সীমান্তে মাদক চোরাচালান দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই অংশ হিসেবে নাজিরপাড়া বিওপি এলাকার একটি বাড়ির উঠোনে কাঁঠাল গাছের শিকড়ের নিচে লুকিয়ে রাখা ১,৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদক লেনদেনের তথ্য পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। স্থানীয় মোহাম্মদ ইদ্রিস আলীর বাড়িসহ আশপাশ ঘিরে তল্লাশি চালানোর সময় উঠোনের কোণে মাটি খুঁড়ে অভিনব কৌশলে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের আগ মুহূর্তে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির ধারণা, টহলের উপস্থিতি টের পেয়ে মাদক চক্রের সদস্যরা দ্রুত ইয়াবা লুকিয়ে রেখে স্থান ত্যাগ করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকচক্রের জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, সীমান্তে মাদক প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলবে।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

টেকনাফে কাঁঠাল গাছের শিকড়ের নিচে লুকানো ১,৪০০ ইয়াবা উদ্ধার

আপডেট : ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫